হিলিতে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪২ পিএম


হিলিতে পৃথক মামালায় গ্রেপ্তার ৩
ছবি: আরটিভি

দিনাজপুরের হিলিতে পৃথক মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। 

রোববার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা জাংগই গ্রামের মোকছেদ আলীর ছেলে রেজাউল ইসলাম, গুমড়া গ্রামের কায়েম উদ্দীনের স্ত্রী আয়শা সিদ্দিকা এবং পৌর এলাকার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জামিল মোল্লার মেয়ে মুন্নি বেগম। 

ওসি বলেন, সিআর এবং জিআর মামলার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে ওয়ারেন্ট ছিল। এদের মধ্যে সিআর মামলায় রেজাউল ইসলামের ৮ মাস বিনাশ্রম কারা এবং ৮ লাখ টাকা জরিমানা হিসেবে সাজাপ্রাপ্ত ছিল। অন্য জন আয়শা এবং মুন্নি বেগমের জিআর মামলা ছিল। গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আইনি-প্রক্রিয়া শেষে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি। 

আরটিভি/এএএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission