ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বিরামপুরে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের অপরাধে চার যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট তাহ্‌মিনা সুলতানা নীলা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হিলির স্টেশন ডাঙ্গাপাড়া গ্রামের মাহবুব হোসেন মেজরের ছেলে সেলিম রেজা শামীম, একই এলাকার রেজুয়ান আহম্মেদ, মাসুদ হায়দার ও শাকিল মাহমুদ।

আরও পড়ুন

এদিন বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মাদক সেবনের দায়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালনো হবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ২০০ রোগীর অপারেশন 
চাঁদপুরের বিভিন্ন উপজেলার প্রান্তিক ও দরিদ্র মানুষদের নিয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়েছেন এবং ২০০ রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে।
চাঁদপুরে সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ২০০ রোগীর অপারেশন 
কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে পোশাকশ্রমিকের মাইকিং
এক মাস আগে সড়কে পাঁচ অঙ্কের টাকা কুড়িয়ে পেয়েছিলেন পোশাকশ্রমিক কবির মিয়া। এরপর থেকে প্রকৃত মালিকের খোঁজ করেও সন্ধান পাননি তিনি। শেষ পর্যন্ত এক হাজার টাকা খরচ করে এলাকায় মাইকিং করিয়েছেন এই শ্রমিক।
কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে পোশাকশ্রমিকের মাইকিং
হেলার ঘাটে পড়ে থাকা বস্তা খুলতেই ‘চক্ষু চড়কগাছ’
যশোরের মণিরামপুরে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মন্ডল (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলার ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত রঞ্জন মন্ডলের বাড়ি কেশবপুর উপজেলায়। স্থানীয়রা জানান, সকালে তারা হেলারঘাটে একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে বস্তার মধ্যে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মনিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করার চেষ্টা চলছে। আরটিভি/এমএইচজে
হেলার ঘাটে পড়ে থাকা বস্তা খুলতেই ‘চক্ষু চড়কগাছ’
সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
খুলনার পাইকগাছায় মায়ের নামে থাকা জমি লিখে নেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের মধ্যে বিরোধের জেরে বৃদ্ধ বাবা ও বোনকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। একই সঙ্গে বৃদ্ধা মায়ের হাত-পা বেঁধে তাকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।
সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
নোয়াখালী হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
আরও পড়ুন
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
বিগত সরকারের প্রতিটি অন্যায়ের বিচার এই মাটিতেই হবে: সমাজকল্যাণমন্ত্রী
‘মিথ্যা মামলায়' ফাঁসানোর প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
রাতের আঁধারে ৬০০ শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, বুকফাটা আর্তনাদ কৃষকের