বরই দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ করল ৬০ বছরের বৃদ্ধ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:৫৩ এএম


বরই দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ করল ৬০ বছরের বৃদ্ধ
ধর্ষণের অভিযোগে আটক আবুল হোসেন। ছবি: আরটিভি

ঢাকার ধামরাই উপজেলায় মাদরাসার ছাত্রীকে (৮) গাছ থেকে বরই পারার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই অভিযোগে রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।   

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু।

গ্রেপ্তারকৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিউয়নের শিয়ালকুল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রোববার বিকেলে আবুল হোসেন ভিক্টিমকে বরই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার সবাই জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেনকে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission