শেখ হাসিনার সামরিক সচিবকে পুলিশে দিলো ছাত্র-জনতা

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৫৩ পিএম


শেখ হাসিনার সামরিক সচিবকে পুলিশে দিলো ছাত্র-জনতা
সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ ৩ আসনের এমপি মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের এমপি মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজিকে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুরে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। পরে রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রাত ১০টায় ঘটনাস্থলে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ রয়েছেন শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে। ভেতরে রয়েছেন পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন

তবে রাত ১১টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি (দায়িত্বপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নিয়েছে। এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি। 

পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি জানান, যৌথ বাহিনী হেফাজতে নেওয়ার পর বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবও ছিলেন।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission