মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা, অতঃপর...

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১১:১৫ পিএম


মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা, অতঃপর...
ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নকলা থানার পুলিশ। 

মঙ্গলবার (১৪ জুলাই) নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এইচ পিকুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের বাসিন্দা মাহিন ( ১৭), রকি (১৮), শুভ (১৭), কামরুল (২০), সিয়াম (১৮), নয়ন (১৮)।

নকলা থানার এসআই জুয়েল জানান, নকলা থেকে শেরপুর জেলা ছাত্রলীগের মঙ্গলবার দুপুরে একটি মিছিলের প্রস্তুতি চলছে বলে আমরা গোপন সংবাদে জানতে পারি। 

পরে নকলা উপজেলার গড়েগাও মোড় থেকে সিএনজি চালিত রিকশা থামিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, ‘নকলা থানার সন্ত্রাস বিরোধী আইনে ১/২৫ দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission