কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দক্ষিণ বাশজানী এলাকায় এক মাদক কারবারিকে মোটরসাইকেলসহ আটক করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মাদক কারবারি মোটরসাইকেলযোগে ইয়াবা বহন করছিলেন।
শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলকারী দল মইদাম কলেজ পার হয়ে আনন্দবাজার এলাকায় এসব উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হয়। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখানে ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করে দিয়াডাঙ্গা ক্যাম্পে নেওয়া হয়।
এ বিষয়ে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মদ বায়েজিদ জানান, জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেল বিজিবি হেফাজতে রয়েছে। রোববার সকালে ভূরুঙ্গামারী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
আরটিভি/এফএ/এস





