উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০২:১০ পিএম


উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ওই স্কুলছাত্রীর নাম রিতু খাতুন। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌরসভার চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মো. দুলাল উদ্দিন।

বিজ্ঞাপন

রিতু খাতুন উপজেলার বড়হর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, মেয়েটির বাবা-মা কেউ বেঁচে নেই। তার ফুফুর কাছে থেকে সে সরকারি উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চবিদ্যালয়ে পড়ালেখা করতো। ধারণা করা হচ্ছে, মেয়েটি নিজেই রেললাইনের ওপরে মাথা দিয়ে শুয়েছিল। পরে ভোরে রাজশাহী থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন আসছিল। এমন সময় চরঘাটিনা রেলগেটে ট্রেনটি পৌঁছালে আগে থেকে শুয়ে থাকা মেয়েটির দেহ থেকে মাথাটি বিছিন্ন হয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মো. দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। মরদেহ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission