ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টাকা পয়সার অভাবে কারো পড়ালেখা বন্ধ হতে দিবেনা সরকার: সমাজকল্যাণমন্ত্রী

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১০:১৬ পিএম
সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন। ফাইল ছবি

সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘টাকা পয়সার অভাবে স্কুলে বা কলেজে ছেলে মেয়দের পড়াশোনা বন্ধ হতে দিব না। টাকা পয়সা আপনারা যতদূর পারেন দিবেন,বাকিটা ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো’।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদের হলরুমে ঝড়ে ক্ষতিগ্রস্থ গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে ঢেউটিন ও চাল বিতরন এবং গরীব অসহায় অসুস্থ্য প্রতিবন্ধী গৃহহীন ব্যাক্তিদের মাঝে অনুদানের চেক বিতরন কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সরকার ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে খুব সতর্ক। সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল, ওরাও অথবা যেকোনো ধর্ম গোত্রের লোক হোক, তাতে কোনো সমস্যা নাই। আমরা সবার জন্য সমান। আমরা হয়তো একবারে সবাইকে দিতে পারবো না, কিন্তু যাদের বেশি প্রয়োজন, তাদের পাশে সরকার থাকতে চায়। তারপরেও কেউ কেউ বাদ যাবেন। যারা বাদ যাবেন তাদেরকে আবার আগামীতে আবার দেওয়া হবে। আজকে যারা বাদ পড়েছে, তাদেরকে আমরা পরবর্তীতে দিব। কাজেই কোনোভাবেই ভাবার কারণ নাই যে সরকার আপনাদের পাশে থাকবে না।

এসময় তিনি নেতাকর্মী ও জনগনকে উদ্দেশ্য করে বলেন, কাউকেও কোনো অন্যায় কাজ করতে দিবেন না। কোথাও কোনো সমস্যা হলে পুলিশকে জানাবেন, ইউএনও-কে জানাবেন। নিজেরা, নিজেরা নিজেরা যেন বিচার করে ফেলবেন না, ঠিক আছে। দয়া করে আইনের প্রতি আমাদের সবার সমভাবে শ্রদ্ধাশীল হতে হবে।

আরও পড়ুন

তিনি বলেন,আমরা আপনাদের নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে আপনারা যদি আমাদের আপনাদের সেবা করার সুযোগ দেন, বিএনপি-কে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেন, আমরা আপনাদের কথা দিচ্ছি পাশে থাকবো। আমরা চেষ্টা করছি,বাকিটা আল্লাহ ভরসা। কাজেই, আমরা যাতে আমাদের চেষ্টাটা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চেষ্টা ও উদ্যোগ, সেইটার প্রতি আপনাদের বিশ্বাস, এই বিশ্বাসের মর্যাদাটা আমরা দিতে চাই। আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। আমাদের বয়স মাত্র সাড়ে চার মাস এখনো হয় নাই, আর কয়েকদিন গেলে বয়স সাড়ে চার মাস হবে এই সরকারের। কাজেই মনে রাখবেন, আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি মানুষের পাশে, তাদের কষ্ট, দুর্ভোগ, দুর্ভোগ লাঘব করার জন্য, আমরা পাশে থাকতে চাই এবং আপনারাও সরকারের পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করবেন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পিআই সুজন মিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
পাবনার ঈশ্বরদীতে একটি রিভলভার ও ৪০০ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ নাজমুল তানজিরুল ইসলাম (৩০) ও মো. সজিব (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
পাইকগাছার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের দাবি
লবণাক্ততা, সুপেয় পানির সংকট, দুর্বল বেড়িবাঁধ, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ বছরের পর বছর এসব সংকট মোকাবিলা করে আসছেন উপকূলীয় খুলনার পাইকগাছার মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও এলাকার টেকসই উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও নাগরিক প্রতিনিধিরা।
পাইকগাছার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের দাবি
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত জোর দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে। তাই পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। আমরা সেই বরাদ্দকে কাজে লাগাতে চাই বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
সৌদি প্রবাসীদের কাছে আকুতি, মায়ের সন্ধান চান সন্তানরা
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে চার বছর ধরে নিখোঁজ রয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি গ্রামের রওশন আরা (৬০)।
সৌদি প্রবাসীদের কাছে আকুতি, মায়ের সন্ধান চান সন্তানরা
আরও পড়ুন
তেলের দাম বৃদ্ধিতে হিলিতে বেড়েছে ট্রাক ভাড়া, বিপাকে ব্যবসায়ীরা
ভারত-বাংলাদেশ ভ্রাতৃত্ব বাড়াতে চেষ্টা অব্যাহত থাকবে: সহকারী হাইকমিশনার মনোজ কুমার
পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের