আ.লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০২:১৯ পিএম


আ.লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে রাস্তা থেকে তুলে এক গৃহবধূকে (১৯) আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনের ছেলে মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন (২৩) ও মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)। তাদের মধ্যে ৪ জন ধর্ষণে অংশ নেন। বিলকিছ আক্তার কল্পনা তার বাসায় ধর্ষণ কাজে সহায়তা করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নোয়াখালীর সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত বৃহস্পতিবার লাকসামে তার নানা শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরদিন শুক্রবার ওই দম্পতি বাড়ি ফেরার উদ্দেশ্যে লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক মো. মাসুদ তাদের স্বামী-স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে কৌশলে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। এ সময় মাসুদের সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য চারজন যোগ দেন। 

পুলিশ আরও জানায়, অটোরিকশাচালক মাসুদ ও তার সাঙ্গপাঙ্গরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে নিয়ে যান। পরে ভিকটিমকে উপজেলার পাইকপাড়া এলাকায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর ওই নারীকে আবারও পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় অভিযুক্ত বিলকিছ আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুনরায় পালাক্রমে ধর্ষণ করেন তারা।

বিজ্ঞাপন

এ দিকে ভুক্তভোগীর স্বামী পুলিশকে বিস্তারিত জানালে পুলিশ ভিকটিমকে উদ্ধার করেন। এ ঘটনায় শনিবার (১৬ মার্চ) ওই গৃহবধূর মা বাদী হয়ে লাকসাম থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে লাকসামের বিভিন্ন এলাকা থেকে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, মামলার পর ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission