ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

র‍্যাবের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি (কসবা), আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে প্রায় ৭২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ১,৯০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে কসবা উপজেলার কসবা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কসবা উপজেলার কায়েমপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মঈন সরকার (২৫)।

র‍্যাব-৯ সিলেটের সিপিসি-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৩৯ হাজার টাকা। এছাড়া প্রায় ৮ লাখ টাকা মূল্যের একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-বি(বি) ধারায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। কসবা থানার মামলা নম্বর-৪৪, তারিখ ২৬ জুন ২০২৬।

র‍্যাব সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় শাড়িগুলো অবৈধভাবে দেশের অভ্যন্তরে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
সিলেট থেকে ট্রেনে ভ্রমণের সময় টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।  
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পুলিশ পরিদর্শক শাহ আলমের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা