কিশোরগঞ্জে ভাঙারি দোকান থেকে মর্টারশেল উদ্ধার 

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০১:২৬ পিএম


কিশোরগঞ্জে ভাঙারি দোকান থেকে মর্টারশেল উদ্ধার 
ছবি: আরটিভি

কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় একটি ভাঙারির দোকান থেকে একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙারি দোকানে অন্যান্য ভাঙারি জিনিসপত্রের সঙ্গে বোমার মতো একটি মর্টারশেল দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। সঙ্গে সঙ্গে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙারি দোকানটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। মাঝরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি বালুভর্তি একটি বালতিতে রাখে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ মডেল থানাল ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছে। ঢাকায় বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মর্টারশেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করবে। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, অন্যান্য লোহালক্কড়ের সঙ্গে কেউ এটি ভাঙারির দোকানে বিক্রি করছে। সারাদিনের ওই ভাঙারি দোকানে লোহালক্কড় বিক্রেতার তালিকা সংগ্রহ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission