২৬ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, থানায় অভিযোগ দিয়েও মেলেনি সন্ধান

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১০:৫৫ পিএম


২৬ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, থানায় অভিযোগ দিয়েও মেলেনি সন্ধান
নিখোঁজ মাদ্রাসা ছাত্র আবু সাঈদ। ছবি: আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে চরকাউরিয়া এলাকার আবু সাঈদ (১১) নামে এক মাদ্রাসা ছাত্র গত ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছে।

থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন তার মা কল্পনা আক্তারসহ পরিবারের সদস্যরা।

নিখোঁজ আবু সাঈদ উপজেলার পৌরশহরের চরকাউরিয়া ভাটিপাড়া এলাকার মো. আলমঙ্গীর হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ জুন সকাল আনুমানিক ১১টার দিকে আবু সাঈদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

আরও পড়ুন

এ ঘটনায় গত ১৭ জুন আবু সাঈদের মা কল্পনা আক্তার বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরও এখন পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

আবু সাঈদের মা কল্পনা আক্তার বলেন, "আমার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। প্রতিটি দিন আমাদের জন্য অসহনীয় হয়ে উঠছে।"

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, "ছেলেটি নিখোঁজের পর তার মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি কিন্তু ছেলেটির সাথে কোন ডিভাইস বা মোবাইল না থাকায় উদ্ধার করতে বিলম্ব হচ্ছে।"

আরটিভি/ এসকেডি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission