নির্বাচন কীভাবে আদায় করতে হয়, তা বিএনপি জানে: সালাউদ্দিন টুকু

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৯:৫৬ এএম


নির্বাচন কীভাবে আদায় করতে হয়, তা বিএনপি জানে: সালাউদ্দিন টুকু
ছবি: সংগৃহীত

নির্বাচন না দিলে কীভাবে আদায় করতে হয়, তা বিএনপি জানে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। 

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন টুকু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, নির্বাচন না দিলে নির্বাচন কীভাবে আদায় করতে হয় তা বিএনপি জানে। তাই অতিদ্রুত নির্বাচন দিন। নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না, বলে দিলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে, তা আমরা সহ্য করেছি। কিন্তু আন্দোলন থেকে কখনো মাঠ ছেড়ে পালাইনি। 

বিএনপির প্রচার সম্পাদক আরও বলেন, আগস্টের আন্দোলনের রূপরেখা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তার নির্দেশনায় এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারকে বলছি, অতিদ্রুত নির্বাচন দিন। দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই, তাই নির্বাচনের বিকল্প নেই।

বিজ্ঞাপন

ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission