ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জের ৯ চা-বাগানে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৪৯ এএম
শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশুরা। ছবি: আরটিভি

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটার ২৪টি চা-বাগানের মধ্যে ৯টিতে এখনো নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও ফল না পেয়ে ক্ষুব্ধ চা-শ্রমিকরা। এবার প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জানা গেছে, বিদ্যালয়বিহীন বাগানগুলোর মধ্যে ৮টি চুনারুঘাট উপজেলায় এবং ১টি মাধবপুর উপজেলায় অবস্থিত। এসব বাগান হলো—চণ্ডীছড়া, রামগঙ্গা, চাকলাপাঞ্জি, চানপুর-জোয়ালভাঙা, জঙ্গলবাড়ি, হাতিমারা, দেউন্দী, লস্করপুর ও বৈকুণ্ঠপুর চা-বাগান।

এসব বাগানে বসবাসরত হাজার হাজার শ্রমিক পরিবারের শিশুরা আজও সরকারি প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। কোথাও কোথাও নামমাত্র বেসরকারি বা বাগান কর্তৃপক্ষ পরিচালিত বিদ্যালয় থাকলেও সেখানে নেই পর্যাপ্ত শিক্ষক এবং নেই মানসম্মত শিক্ষার পরিবেশ। ফলে অনেক শিশুই প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ছে এবং নিরক্ষরতার হার বাড়ছে।

চা-শ্রমিকদের দীর্ঘদিনের দাবি—তাদের বাগানগুলোতে দ্রুত সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হোক। তাদের মতে, মানসম্মত শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার; এই অধিকার থেকে বঞ্চিত রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৈকুণ্ঠপুর চা-বাগানের শ্রমিক রনজিত কুমার বলেন, সরকারি স্কুলে এখন শিশুদের জন্য খাবারও দেওয়া হয়। কিন্তু আমাদের বাগানে কোনো সরকারি বিদ্যালয় না থাকায় আমাদের সন্তানরা সেই সুযোগ পাচ্ছে না। যে একটি নামমাত্র স্কুল আছে, সেখানেও কোনো সেবা নেই।

হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এস এ সাজন বলেন, ৯টি বাগানে স্কুল না থাকা দীর্ঘদিনের সমস্যা। নতুন সংসদ সদস্যের কাছে প্রত্যাশা, তিনি বিষয়টি সংসদে তুলে ধরবেন এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

তিনি আরও বলেন, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের একটি গ্রামেই দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, অথচ চা-বাগানগুলো চরম অবহেলায় পড়ে আছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) শাহ আলম জানান, আমাদের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে উচ্চপর্যায়ের সদিচ্ছা ছাড়া এটি বাস্তবায়ন কঠিন। আমরা বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।

চা-শ্রমিকদের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে এসব বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হোক, যাতে তাদের সন্তানরাও সমানভাবে শিক্ষার অধিকার পায়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ন্যূনতম মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কাজে যোগদান হতে বিরত থাকা এবং কারখানায় ভাংচুর করার অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের দেওয়া নোটিশ দেখতে পান। বন্ধ ঘোষণা করা দুটি পোশাক কারখানা হলো— কোনাবাড়ী এলাকায় এম এম নীট ওয়্যার লিমিটেড এবং মামুন নীট ওয়্যার লিমিটেড। ওই দুটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়। বিস্তারিত আসছে...
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
চট্টগ্রাম জুড়ে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় ধরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য
বুধবার থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। 
চট্টগ্রাম জুড়ে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় ধরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামে এক ব্যাংককর্মী নিহত হয়েছেন। 
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর রহমান (৭০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
আরও পড়ুন
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
জাতীয় গ্রিডের পাইপলাইন থেকে তেল চুরি, মাটির নিচে মিলল গোপন ট্যাংক
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার