ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ঘোরালেন প্রধান শিক্ষক, ঘটনা কী?

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:২২ এএম
ছবি: সংগৃহীত

বগুড়ায় একটি স্কুলের গাছ থেকে আম পেড়ে খাওয়ার ঘটনায় তিন শিশু শিক্ষার্থীর গলায় জুতার মালা ঝুলিয়ে ঘুরানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা আমগাছ থেকে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) কয়েকজন শিক্ষার্থী কিছু আম পেড়ে খায়। এ ঘটনায় পরদিন বুধবার (২৯ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোল সাহানারা বেগম ওই তিন শিক্ষার্থীকে ডেকে নেন।

অভিযোগ রয়েছে, তিনি প্রত্যেককে বেত্রাঘাত করেন এবং পরে পায়ের স্যান্ডেল খুলে গলায় মালার মতো পরিয়ে ‘আমচোর’ লিখে শ্রেণিকক্ষগুলোতে ঘুরিয়ে দেখান।

এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে গতকাল শনিবার (২ মে) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান শিক্ষক তার আচরণের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে ক্ষমা চান।

তবে ক্ষমা প্রার্থনার পরও ঘটনাটি নিয়ে অসন্তোষ রয়ে গেছে স্থানীয়দের মধ্যে। তারা এ ধরনের আচরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ঘটনাটি জানার পরই তারা প্রধান শিক্ষককে এমন আচরণ না করার জন্য অনুরোধ করেছিলেন। আরেক শিক্ষক বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আপত্তি জানানো হয়েছিল এবং পরে প্রধান শিক্ষকও নিজের ভুল স্বীকার করেছেন।

শিক্ষার্থীরা জানায়, প্রথমে তাদের বেত্রাঘাত করা হয়, এরপর স্যান্ডেল দিয়ে মালা বানিয়ে গলায় পরিয়ে শ্রেণিকক্ষগুলোতে ঘোরানো হয়।

এ বিষয়ে বুজুর্গধামা এলাকার একাধিক বাসিন্দা বলেন, শিশুদের শাসন করা যেতে পারে, তবে এ ধরনের অপমানজনক শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি ছুটিতে আছেন বলে জানা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর বলেন, শিশুরা ভুল করে আম পাড়তেই পারে। এর জন্য এ ধরনের শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২
জেদ্দায় পৌঁছে ফোন দেব—বলেছেন শাহেদ, স্ত্রী পেলেন মৃত্যুর খবর
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী
শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়