‘এ দেশে আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না’

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ     

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০৭:০৮ পিএম


‘এ দেশে আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না’
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না। যে আওয়ামী লীগ আমাদের ও বাংলদেশকে শোষণ করেছে, চাঁদাবাজি করেছে সেই আওয়ামী লীগের আর এ দেশে ঠাঁই নেই। আমরা ১৭ বছর কষ্ট করেছি তাই এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন আমরা এক পরিবার হয়ে থাকতে চাই। আমাদের মধ্যে অহংকার বিভেদ ভুলে যেতে হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের সারমারা বাজারে ঈদ পরবর্তী পথসভায় এমন মন্তব্য করেন তিনি। 

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে জাতীয় সরকার গঠন করবে। এই জাতীয় সরকারের মাধ্যমে সারাদেশে উন্নয়ন করতে চাই। 

বিজ্ঞাপন

এ সময় আগামী নির্বাচনের জন্য ধানের শীষ প্রতীকে ভোটও চান সাবেক এ সংসদ সদস্য।  

পথসভায় এ সময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফিউল আলমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ধানুয়া কামালপুর, বাট্টাজোড়, বকশীগঞ্জ পৌর এলাকা ও নিলাখিয়া ইউনিয়নেও পথসভা করেন। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission