তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ০৬:০৬ পিএম


তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
ছবি: আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তরুণ প্রজন্ম মনে করে ১৭ বছরের যে রাজনৈতিক ট্রেন চলে আসছে, সেটাই প্রকৃত (আসল) রাজনীতি। হানাহানি মারামারি করে রাজনৈতিক নেতা বনে যাবেন তেমনটি কিন্তু নয়। রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে মন মানসিকতার পরিবর্তন করে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে। ১৭ বছরের রাজনৈতিক যে ট্রেন, ১৭ দিনে বা ১৭ মাসেই যে শেষ হয়ে যাবে তাও কিন্তু নয়। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদরাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নেতাকর্মীদের আরও ধৈর্য ধারণ করতে হবে। নেতাগিরি করতে হলে জনগণকে সম্মান ও সমীহ করতে হবে। খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটি আমাদের প্রত্যাশা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব কিন্তু আরও বাড়বে এবং সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জের। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসার সভাপতি অ্যাডভোকেট এম. এন জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন আল মাদানী ও মোহতামিম মাওলানা আবু তাহের। সবশেষে মসজিদের নাম ফলক উন্মোচন করেন প্রধান অতিথি।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission