ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল চা দোকানির

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১১:০৯ পিএম
নিহত ইকবাল মল্লিক। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ইকবাল মল্লিক (৪৯) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে রোড) সড়কের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল মল্লিক উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়পাড়া এলাকার মৃত রহিম উদ্দিন মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, ঈশ্বরদী শহরের আলহাজ মোড় এলাকায় ইকবালের একটি চায়ের দোকান রয়েছে। ঘটনার সময় তিনি কোথাও যাওয়ার জন্য রিকশার অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি রিকশাকে থামার সংকেত দিলেও সেটি না থেমে চলে যায়। পরে ওই রিকশার পেছন থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এতে ইকবাল সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ওই ব্যক্তি রিকশার জন্য সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার (৪০) নামের পুলিশের এক সোর্সকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে থানার অভ্যন্তরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত সেরেস্তা কক্ষসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ও ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় ও সিআইডির সদস্যদের সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। আরটিভি/টিআর
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন সজীব মিয়া (৩০) নামে এক যুবক।
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর
শ্রমিকদের বেতন বাড়ার সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শ্রমিকদের বেতন বাড়ার সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আরও পড়ুন
ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই
ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ
‘মাদকের নোংরা টাকায় হাত দেবে না পুলিশ, ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি’
পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক