‘স্বার্থান্বেষী মহল হিন্দুদের আ.লীগের ভোট ব্যাংক বলে অপপ্রচার চালিয়েছে’

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ০৮:৩১ পিএম


‘স্বার্থান্বেষী মহল হিন্দুদের আ.লীগের ভোট ব্যাংক বলে অপপ্রচার চালিয়েছে’
ছবি: আরটিভি

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি বলেছেন, ধর্মকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল হিন্দুদের আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে যে অপপ্রচার চালিয়েছে, ইতোমধ্যেই জনগণ তা প্রত্যাখ্যান করেছেন। তারেক রহমানের ৩১ দফায় বলা আছে, ধর্ম যার যার রাষ্ট্র সবার। জনগণ জানিয়েছেন, যারা ভালো কাজ করবে আমরা তাদের সাথেই আছি।

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার ধামরাইয়ে মাধব মন্দিরের বার্ষিক অষ্টকালীন লীলা কীর্তন ও মহোৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নাজমুল হাসান অভি বলেন, সনাতন ধর্মের ভাই বোনেরা জানিয়েছেন আমাদের দলের প্রতি তাদের আস্থা ও ভালোবাসা আছে। আমরাও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে জনগণের কাছে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।

বিজ্ঞাপন

মাধব মন্দিরের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, সাইদুর রহমান জনি, পারভেজ পাঠান প্রমুখ।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission