দিল্লির প্ররোচনায় ৭২-এর সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল: ফরহাদ মজহার

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১১:২০ পিএম


দিল্লীর প্ররোচনায় ৭২-এর সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল: ফরহাদ মজহার
ছবি: আরটিভি

কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে দিল্লির প্ররোচনায় ৭২-এর সংবিধানকে চাপিয়ে দেওয়া হয়েছিল। সংবিধানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বাঙ্গালি জাতীবাদ ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এগুলো ৭১-এর আন্দোলনের অংশ ছিল না। এগুলো চাপিয়ে দেওয়া হয়। অতএব ৭২-এর সংবিধান অবশ্যই বাতিল করতে হবে। নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড়ের নাট্য সংগঠন ভূমিজের আয়োজনে শিক্ষা ও সাংস্কৃতিক চেতনায় নতুন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সমাজের ভূমিকা শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি। 

ফরহাদ মজহার বলেন, নতুন গঠনতন্ত্র হতে হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য। আর সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কায়েম করা মানেই হচ্ছে ফ্যাসিবাদ ফ্যাসিস্ট শক্তি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম। গত পাঁচ আগস্টে সেই সংগ্রামেই আমরা জয়ী হলাম। তবে অল্পটুকু জয়ী হয়েছি পূর্ণ বিজয় এখনো হয়নি। কারণ এই বিজয়টাতেই ঢুকিয়ে ফেলেছি আবার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। আমরা যে সরকার গঠন করলাম তা ওই পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। ফলে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায়। আমার কথা শুনে অবাক হবেন না। আওয়ামী লীগ কিন্ত ক্ষমতায়। আমরা আওয়ামী লীগকে উৎখাত করতে পারবো না। আওয়ামী লীগের ভূত এখনো জারি রয়েছে। সেই আওয়ামী লীগের ভূতের নাম হচ্ছে ৭২-এর সংবিধান। 

বিজ্ঞাপন

এই কবি ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ছাত্ররা যখন জুলাই ঘোষণা দিতে চেয়েছিল সেই নতুন ঘোষণা দিতে দেন নাই ড. ইউনূস। এটা তিনি ঠিক করেন নাই। 

ফরহাদ মজহার অনুরোধ করে বলেন, দেরি হবার আগে যে ঘোষণা দেবার প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন সেই প্রতিশ্রুত আমাদের দিতে হবে। কারণ পাঁচ আগস্ট গণ-সার্বভৌমত্ব কায়েম হয়েছে। গণ সার্বভৌমত্বের নীতির অধীনে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা হবে। 

বিজ্ঞাপন

তরুণদের উদ্দেশ্যে ফরহাদ মজহার বলেন, আপনারা মব থেকে বেরিয়ে আসুন ট্যাগিং দেওয়া থেকে বেরিয়ে আসুন । ট্যাগিং বাদ দিয়ে সুস্থ আলোচনা করুন। 

এ সময় ভূমিজের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরকার হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকি, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আদম সুফি। এর আগে ফরহাদ মজহারের জীবনী নিয়ে আলোচনা এবং তার লেখা কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার দেলওয়ার হোসেন। পরে ফরহাদ মজহারের সম্মানে গান পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission