ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জমি নিয়ে বিরোধে ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

ধামরাই (ঢাকা), আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:২৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জের আপন তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন ভাই-ই আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

সংঘর্ষে গুরুতর আহত আনোয়ার হোসেন মোল্লা (৫৭) ও মনির হোসেন মোল্লা (৫৫) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে খোকন হোসেন মোল্লা (৫২) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন

এর আগে শুক্রবার (২৬ জুন) বেলা ১১টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মনির হোসেন মোল্লার স্ত্রী রেহেনা বেগম ও খোকন হোসেন মোল্লার স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রেহেনা বেগমের অভিযোগ সূত্রে জানা গেছে, তার স্বামী মনির হোসেন ও ভাসুর আনোয়ার হোসেন নিজেদের হিস্যার জমিতে ঘর তোলার উদ্দেশ্যে মাটি কাটা শুরু করেন। এ সময় অন্য ওয়ারিশেরা জমি মাপজোখ করতে গেলে খোকন হোসেন মোল্লা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে মনির ও আনোয়ার গুরুতর জখম হন।

অপরদিকে, খোকনের স্ত্রী তাসলিমার অভিযোগ সূত্রে জানা গেছে, খোকন হোসেন মোল্লার ১০ শতাংশ জমি জোরপূর্বক দখলের পায়তারা করছিলেন মনির ও আনোয়ার। বৃহস্পতিবার (২৫ জুন) ওই জমিতে জোর করে মাটি কাটা শুরু করলে পরদিন শুক্রবার সকালে খোকন তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার ও মনির মিলে খোকনের ওপর হামলা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপুরে আপন তিন ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আনোয়ার ও মনির গুরুতর জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

দুই হাসপাতাল সূত্রে জানা গেছে, মনির ও আনোয়ারের শরীরে জখমের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে খোকন মোল্লার বাম হাতের কবজির ওপরের কিছু অংশ কেটে গেছে এবং তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

রেহেনা বেগম অভিযোগ করে বলেন, খোকন মোল্লা শতাংশপ্রতি এক লাখ টাকা করে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় আমার স্বামী ও ভাসুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন খোকন ও তার ছেলে। আমার স্বামীর অবস্থা আশঙ্কাজনক। আমি এই হামলার বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে খোকন মোল্লা বলেন, ওরা আমার জমি জোরপূর্বক দখল করে রেখেছিল। আমি কয়েক মাস আগেও থানায় অভিযোগ দিয়েছিলাম। এখন আবার জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিলে উল্টো আমার ওপর হামলা চালায়।

এদিকে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়েরা বিবাদে জড়িয়েছেন। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। শিক্ষা সত্য-মিথ্যা এবং তথ্য, প্রচার ও পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে আপনি মানবকল্যাণে ব্যয় করবেন, তা আপনার চিন্তা থেকে আসে। শুধু শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে একটি চাকরি নিয়েই আপনি কার্যক্রম শেষ করবেন, এটিই কিন্তু প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৃত শিক্ষা (ট্রু এডুকেশন) আরও বেশি প্রয়োজন। আমরা যদি সেদিকে বেশি নজর না দিই, তাহলে শুধু শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ। আরটিভি/টিআর
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলম (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (এসআরবি-১১, সিপিসি-৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে ইয়াবা নিয়ে তিনি নোয়াখালীর হাতিয়ায় যাচ্ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বেগমগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের পূর্ব পাশে শফিউল্লাহর চা, পান ও সিগারেটের দোকানের সামনে সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থীশিবিরের মো. আলী হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসি ও এসআরবি-১১, সিপিসি-৩-এর সদস্যরা যৌথ অভিযান চালান। এ সময় সন্দেহভাজন মোহাম্মদ আলমকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। আসামির ভাষ্য অনুযায়ী, শরণার্থীশিবির থেকে ইয়াবা সংগ্রহ করে হাতিয়ায় নেওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। তবে ইয়াবাগুলো কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং হাতিয়ায় কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে। আরটিভি/টিআর
নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। 
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
প্রেমে সাড়া না পেয়ে ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া না পেয়ে ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ