ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, আটক দুই যুবক

আরটিভি নিউজ

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০৪:০৫ এএম


ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে ১৪টি গাছসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার ফুলহরি গ্রামে এ ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন- মো. জুয়েল হাওলাদার (৩২) ও মো. হৃদয় মোল্লা (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি উপজেলার ৮নং সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে ১৪টি গাঁজা গাছসহ দুইজনকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, আটককৃত দুই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা চাষের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission