ফেনীতে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৪ মে ২০২৫ , ১২:৫৬ এএম


ফেনীতে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের
ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মোহাম্মদ বেলাল হোসেন (৫০)।

শনিবার (৩ মে) উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম।

নিহত বেলাল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, বেলাল হোসেন কিছুদিন ধরে ছাগলনাইয়া ও আশপাশের এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। আজও পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটার কাজ করেন৷ এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে শুরু হয় বৃষ্টি। পরে আকস্মিক বজ্রপাত হলে তিনি অচেতন হয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত শ্রমিকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission