বাজারে কলার ছড়িতে অপরূপ সুন্দর সাপ, তবুও আতঙ্ক 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ০৬:১৬ পিএম


বাজারে কলার ছড়িতে অপরূপ সুন্দর সাপ, তবুও আতঙ্ক 
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি বাজার থেকে ‘পিট ভাইপার’ নামের মৃদু বিষধর একটি সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (৭ মে) রাত ৮টার দিকে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটি উদ্ধার করেন।

স্বপন দেব জানান, শ্রীমঙ্গল শহরের ওই বাজারে সাধারণত কলা বিক্রি হয়। দূরদূরান্ত থেকে চাষিরা কলা নিয়ে এসে সেখানে বসেন। সন্ধ্যার দিকে এক বিক্রেতা কলার ছড়ির মধ্যে কুণ্ডলি পাকিয়ে বসে থাকা পিট ভাইপার সাপটি দেখতে পান।

সাপটির শরীর গাঢ় সবুজ এবং পেটের নিচে হালকা সাদা টান রয়েছে। গলা সরু হলেও শরীর মোটা এবং মাথা চ্যাপ্টা ও তুলনামূলক বড়। লেজের রঙ ধূসর। স্থানীয়ভাবে একে ‘সবুজ বোড়া’ নামে ডাকা হয়।

বাজারজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকেই সাপটিকে মারতে উদ্যত হন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন দ্রুত গিয়ে সাপটি উদ্ধার করে।

বর্তমানে সাপটি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান স্বপন দেব।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission