ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৯:০৯ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু স্পোর্টস নয়, নতুন কুঁড়ির মধ্য দিয়ে ছেলে-মেয়েরা তাদের পড়ালেখাসহ মেধা বিকাশ এবং অপসংস্কৃতি থেকে দূরে থাকবে। এরই মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পাব।

শনিবার (২ মে) বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস আমাদের নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখাবে। বাংলাদেশের অর্থনীতিতেও ক্রীড়া একটা শক্ত ভুমিকা রাখতে পারে, স্পোর্টস ডিপ্লোমেসির মধ্য দিয়ে বাংলাদেশ ক্রীড়াতে যেন শক্ত অবস্থানে নিতে পারে তা নিয়েই প্রধানমন্ত্রী কাজ করছেন।

আরও পড়ুন

তিনি বলেন, নতুন কুঁড়ির মধ্য দিয়ে মানব সম্পদ গড়তে, সু-নাগরিক গড়তে, দক্ষ ক্রীড়া হিসেবে গড়তে শক্ত ভূমিকা রাখবে। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি বলিষ্ঠ জায়গায় নিয়ে যাবে। একারণেই আজকের দিনটা ঐতিহাসিক।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে একটি উইং খোলা হয়েছে। এই উইংয়ের মধ্য দিয়ে আমরা ক্রীড়া কূটনীতি আরও বেশি জোরদার করতে পারব। বিভিন্ন দেশের সঙ্গে স্পোর্টস নিয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে সেগুলো নবায়ন করা হবে।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অংশ নেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি