বগুড়ায় মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০৫:২৩ পিএম


বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
ছবি: আরটিভি নিউজ

বগুড়া জেলায় এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরে জেলার আঞ্চলিক কার্যালয়ের উচ্চপর্যবেক্ষক শাহ আলম।

বিজ্ঞাপন

তিনি বলেন, জেলায় সোমবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণে বগুড়ায় তাপমাত্রা কমেছে। ফলে ভ্যাপসা গরম দূর হয়েছে। আজ এবং মঙ্গলবার বগুড়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলো মাঝারি ধরনের বৃষ্টি। 

উল্লেখ্য, মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলতে বোঝায় ২৩ থেকে ৪২ মিলিমিটার। ভারী বৃষ্টি হলো ৪৪ থেকে ৮৮ মিলিমিটার। আর বৃষ্টি যদি ৮৮ মিলিমিটারের বেশি হয়, তবে তা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission