‘পেটে চাইনিজ কুড়াল ঠেকিয়ে বলে যা আছে, সব দে’

আরটিভি নিউজ

শনিবার, ২৪ মে ২০২৫ , ০৬:৩৪ এএম


‘পেটে চাইনিজ কুড়াল ঠেকিয়ে বলে যা আছে, সব দে’
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার মুন হৃদয়

রাজধানীসহ সারাদেশে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুন হৃদয় এবার ছিনতাইকারীদের কবলে পড়েছেন। এ সময় তার পেটে চাইনিজ কুড়াল ঠেকিয়ে সবকিছু কেড়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ মে) সকালে কেরানীগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে বুড়িগঙ্গা সেতু-৩ এলাকায় এ ঘটনা ঘটে। এর পরপরই তিনি কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ছিনতাইয়ের শিকার মুন হৃদয় ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শুক্রবার সকালে আমরা কেরানীগঞ্জে একটি কাজে গিয়েছিলাম। কাজ শেষে কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত বুড়িগঙ্গা সেতু-৩ দিয়ে ফেরার সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন আমাদের সামনে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই একজন আমার পেটে চাইনিজ কুড়াল ঠেকিয়ে বলে—তোর কাছে যা আছে, সব দে।

বিজ্ঞাপন

11

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ছাড়া আমার সহকর্মী ইমরানের ক্যামেরাটিও নিয়ে যায়। সব মিলিয়ে আমাদের তিন লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তারা আমাদের একেবারে নিঃস্ব করে দিয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, অভিযোগ পেয়েছি। আমাদের টিম এটা নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, মুন হৃদয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। তার তোলা ছবি ন্যাশনাল জিওগ্রাফিসহ আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। তিনি সিয়েনা পুরস্কার ও  জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) সিল্ক রোড প্রতিযোগিতায় সম্মাননা পেয়েছেন। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission