জামালপুরে ৫০ লিটার ডিজেল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ০৮:০১ পিএম


জামালপুরে ৫০ লিটার ডিজেল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা
অভিযানে ডিজেল উদ্ধার করে নিচ্ছে প্রশাসন : ছবি আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের অভিযানে এক দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের দাম্বুলের মোড়ে সোলাইমানের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। 

আরও পড়ুন

আইরমারী গ্রামের সোলায়মানের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে ডিজেল বিক্রি করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে অভিযান চালায় ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এসময় ওই দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। 

চলমান সংকটে বাড়তি মূল্যে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল মজুদ করা হয়। ডিজেল জব্দের পর দোকান মালিক সোলায়মানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরে উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করেন ম্যাজিস্ট্রেট। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission