নাতি-নাতনির বয়সী উপদেষ্টাদের দিয়ে অভিজ্ঞ সরকার হয় না: রিজভী

আরটিভি নিউজ

শনিবার, ২৪ মে ২০২৫ , ০৬:৪৬ পিএম


নাতি-নাতনির বয়সী উপদেষ্টাদের দিয়ে অভিজ্ঞ সরকার হয় না: রিজভী
রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

নাতি-নাতনির বয়সীদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

শনিবার (২৪ মে) বগুড়ায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রধান উপদেষ্টা সম্মানীয় মানুষ, তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। তবে নাতির বয়সীদের উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে। এগুলো শোধরানো দরকার।

তিনি আরও বলেন, মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দল কথা বলবে না? বন্দর কেন বিদেশিদের দিতে হবে? দেশে যোগ্য লোক নেই? নাতি-নাতনির বয়সীদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না।

d51

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাজনৈতিক দল সমালোচনা করবেই, কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছি। তাহলে শান্তির জন্য, ন্যায়ের জন্য বক্তব্য দিলে এত উষ্মা কেন?

ন্যায়বিচার চাওয়া অন্যায় কিছু নয় দাবি করে তিনি বলেন, মব জাস্টিস কেন? অন্তর্বর্তী সরকারের আমলে বিনা বিচারে মানুষ কেন মারা যাবে? কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচন চাওয়া অপরাধ। যারা বলেন, তারা কে?

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission