‘কালা মানিক’র দাম হাঁকছেন ১২ লাখ টাকা

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ মে ২০২৫ , ১২:০৪ পিএম


‘কালা মানিক’র দাম হাঁকছেন ১২ লাখ টাকা
ছবি: আরটিভি

ঈদুল আজহার কোরবানিকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির গরুর বাজার। এরই মধ্যে রাজশাহীতে সাড়া ফেলেছে একটি বিশালদেহী ষাঁড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ষাঁড়টির নাম ‘কালা মানিক’।

বিজ্ঞাপন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরাইল রাজাবাড়ি এলাকার খামার ‘এসজে পদ্মা এগ্রো’তে লালন-পালন করা হয়েছে কালা মানিককে। হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির বয়স তিন বছর। উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি, ওজন প্রায় ১ হাজার ২৫০ কেজি বা প্রায় ৩২ মন। মাথা সাদা হলেও বাকি শরীর ঘন কালো, কোমরের নিচ থেকে আবার সাদা রঙের রেখা দেখা যায়।

প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেকে এই গরুটি দেখতে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ করছেন ফেসবুক লাইভ, কেউবা ভিডিও করছেন নিজেদের স্মৃতির জন্য।

বিজ্ঞাপন

রাজশাহীর বহরমপুর এলাকা থেকে আসা দর্শনার্থী আরিফুর রহমান বলেন, শুনেছি কালা মানিক নামে এক বিশাল ষাঁড় রয়েছে এই খামারে। দেখতে এলাম। চোখে দেখেই অবাক হয়েছি।

একই এলাকার রাকিবুল ইসলাম বলেন, এতো বড় গরু হাটেও দেখি না। আমরা গরুটির দাম ৯ লাখ বলেছি। 

বিজ্ঞাপন

খামারের মালিক মেহরাব হোসেন জানান, গরুটির দাম ধরা হয়েছে ১২ লাখ টাকা। তিনি বলেন, ছোলা, খৈল, ভুট্টা আর তাজা নেপিয়ার ঘাস খাইয়ে দেশীয় পদ্ধতিতেই বড় করেছি কালা মানিককে। জেলার মধ্যে এটিই আমাদের সবচেয়ে বড় গরু।

তিনি জানান, এ বছর তার খামারে মোট ১৫০টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কালা মানিক। আশানুরূপ দাম পেলে বিক্রি করবেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission