বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ধ্বংস করেছে: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ মে ২০২৫ , ১১:০০ পিএম


বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ধ্বংস করেছে: টুকু
ছবি: আরটিভি

বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ মে) বিকেলে টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক দলের আয়োজিত দোয়া ও খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভোটের রাজনীতি ও গণতন্ত্র ধ্বংস করেছে। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র মানুষকে ফিরিয়ে দিতে হবে। মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। যারা বলে, একটি দল নির্বাচন চায়। তাদের বলতে চাই এটা আমাদের দাবি নয়, জনগণের দাবি। সেই দুদল নিবন্ধনও পায়নি এবং আবেদনও করেনি।

বিজ্ঞাপন

টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যিনি বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র প্রকাশ করেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভিপি মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission