ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাল্যবিয়ে প্রতিরোধে শপথ ও লাল কার্ড প্রদর্শন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:০৮ পিএম
পটুয়াখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: আরটিভি

‘১৮-এর আগে বিয়ে নয়, কিশোরীর স্বপ্ন পূরণই আসল জয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিয়ে প্রতিরোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহণ করেন। শপথে তারা ১৮ বছরের আগে কোনো কিশোরীর বিয়ে দেবেন না, বাল্যবিয়েকে সমর্থন করবেন না এবং কোথাও বাল্যবিয়ের উদ্যোগের খবর পেলে তা প্রতিরোধে সক্রিয়ভাবে এগিয়ে আসার অঙ্গীকার করেন।

পরে অংশগ্রহণকারীরা ‘বাল্যবিয়েকে না বলি’ স্লোগান দিয়ে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক অবস্থান ব্যক্ত করেন।

আরও পড়ুন

এ সময় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। এ কারণে বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Capture

কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (সিআরইএ) আওতায় এ গণসমাবেশের আয়োজন করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। এতে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

আয়োজকরা জানান, বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিয়েমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি
মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের নেতৃত্বে নাবিল-আমিনুল
৫ খাল সাঁতরে বিদ্যালয়ে যায় চরকারফারমার শিশুরা