ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ১ মণ ওজনের বিশালাকৃতির কাঁঠাল

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১১:৫৮ এএম
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রায় এক মণ ওজনের দুটি বিশালাকৃতির কাঁঠাল নিয়ে এলাকাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিক্রির জন্য আনা কাঁঠাল দুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় মানুষ। অনেকেই কাঁঠাল দুটির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

জানা গেছে, আলমডাঙ্গার পুরাতন সাদাব্রিজ এলাকায় প্রদর্শিত কাঁঠাল দুটির মধ্যে একটির ওজন ৪১ কেজি এবং অপরটির ওজন ৩২ কেজি। আসাননগর গ্রামের কাঁঠাল ব্যবসায়ী রেজা জানান, ব্যবসায়িক জীবনে এবারই তিনি সবচেয়ে বড় আকৃতির কাঁঠাল বাজারে এনেছেন।

এত বড় আকারের কাঁঠাল পেয়ে উচ্ছ্বসিত রেজা বলেন, সাধারণত বাজারে এমন বড় আকৃতির কাঁঠাল খুব কম দেখা যায়। তাই এই কাঁঠাল নিয়ে আমিও বেশ আনন্দিত।

বিক্রির জন্য ৪১ কেজি ওজনের কাঁঠালটির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আর ৩২ কেজি ওজনের কাঁঠালটির দাম রাখা হয়েছে ১ হাজার টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় আকৃতির কাঁঠাল এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে কাঁঠাল দুটি এখন আলমডাঙ্গায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৪ ঘণ্টার অভিযানে খুলনায় ৩১ জন ধরা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে খুলনায় ৩১ জন ধরা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বরিশাল বিভাগে মেয়েদের জন্য প্রতিষ্ঠিত প্রথম সরকারি মহিলা পলিটেকনিক এটি। আধুনিক প্রযুক্তিনির্ভর এই শিক্ষার মাধ্যমে নারীদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
সোনা বলে লোহার বার বিক্রির পাঁয়তারা, গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীতে সোনার বার হিসেবে বিক্রির উদ্দেশ্যে বহন করা ৪১টি নকল বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা বারগুলোর ওপর সোনালি রঙের প্রলেপ থাকলেও স্থানীয় স্বর্ণকারের পরীক্ষায় সেগুলোর ভেতরে লোহা পাওয়া গেছে।
সোনা বলে লোহার বার বিক্রির পাঁয়তারা, গ্রেপ্তার ২
শীত আসতে না আসতেই অতিথি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে চলনবিল
হেমন্তের দিন ফুরোতে না ফুরোতেই প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনি। আর এই শীতের বার্তার সাথে সাথে চলনবিল অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। দেশীয় এবং পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর এখন চারিদিক। সোনালি ফসলের মাঠের পোকা এবং বিস্তীর্ণ জলাভূমির মাছ, কাঁকড়া আর শামুক পাখিদের প্রিয় খাবার। এসব খাবারের সন্ধানেই চলনবিল এখন পাখিদের প্রিয় বিচরণ ভূমি।
শীত আসতে না আসতেই অতিথি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে চলনবিল
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
আরও পড়ুন
কক্সবাজারে খেয়ে পছন্দ, বাড়ি ফিরে সেই ফল চাষেই লাখ টাকার বাগান
কাঁঠাল থেকে তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ কৃষি সচিবের
চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী
কাঁঠাল ক্ষতিকর হতে পারে যাদের জন্য