ক্ষতিগ্রস্ত রেললাইনে পাটের বস্তা দিয়ে পার হলো ট্রেন

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০১:২৬ পিএম


ক্ষতিগ্রস্ত রেললাইনে পাটের বস্তা দিয়ে পার হলো ট্রেন
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা দিয়ে পার করা হয়েছে ট্রেন। ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পাশে রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ঝুঁকি নিয়ে পার হয়।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনের ইনচার্জ শফিউল আলম।

স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে ঈশ্বরদী-জয়দেবপুর রেল লাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পশ্চিমে প্রায় ৫০০ ফুট রেল লাইন সম্প্রসারনের কাজ চলছে। রেললাইনের সংস্কার কাজ চলা এই অংশের পশ্চিমে রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এই অংশ রেলের কর্মচারীদের নজরে আসলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। 

পরে সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে রেল লাইনের ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা দিয়ে পার করা হয়। এরপর রেলের ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে মেরামতের জন্য কাজ শুরু করেন রেলের প্রকৌশল শাখার কর্মচারীরা।

এ বিষয়ে ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনের ইনচার্জ শফিউল আলম বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে কিছুটা মেরামত করে ট্রেন পার করা হয়। 

তিনি আরও বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ী মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission