নাটোরে মাটি খুঁড়ে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল

আরটিভি নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ০৮:১৭ পিএম


নাটোরে মাটি খুঁড়ে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় মাটি খুঁড়ে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই বিপুল পরিমাণ তেল একটি পানির ট্যাংকিতে ভরে অবৈধভাবে মজুত করে রেখেছিলেন মো. রুবেল (৩৪) নামে স্থানীয় এক ব্যবসায়ী। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিংড়া পৌরসভা এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে রাখা ট্যাংকির ভেতর থেকে ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

আর জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেলকে ডিজেল তেল অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে ২৪ ঘণ্টার উদ্ধার করা ডিজেল তেল বৈধভাবে নিজের দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission