হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করায় ৫ পর্যটকের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৩:২৬ পিএম


হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করায় ৫ পর্যটকের কারাদণ্ড
ফাইল ছবি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে দিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় পাঁচ পর্যটককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) বিকেল থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তাদের দোষী সাব্যস্ত করে পাঁচ দিনের  বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।

দণ্ডিতরা হলেন- তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন ও আহমেদ মাহফুজ।

বিজ্ঞাপন

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, খবর পাই, মধ্যনগর বাজারের পাশে একটি হাউসবোটে কিছু তরুণ গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। এরা প্রত্যেকে ছাত্র ও তাদের কাজের জন্য অনুতপ্ত বলে জানিয়েছে। পরে তাদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করি। হাওর এলাকায় ভ্রমণরত কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission