পাইকগাছায় কৃষকদের জীবনমান উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২৯ জুন ২০২৫ , ০৪:০০ পিএম


পাইকগাছা কৃষকদের জীবনমান উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছা উপজেলার ১০ ইউনিয়নের কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপপরিচালক তহিদহিন ভূঁইয়া, উপজেলা ভূমি কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল হুদা, ডা. ইব্রাহিম গাজী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ।

বিজ্ঞাপন

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার কৃষক-কৃষাণীদের আধুনিক কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করবে। এ স্কুলের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ফল-ফসলের উপর উন্নত প্রশিক্ষণ দেয়া হবে। তাদের একতাবদ্ধ রাখতে সমবায় ভিত্তিক সমিতির সদস্য করা হবে। কৃষি প্রযুক্তি ব্যবহার করে কম খরচে অধিক ফল-ফসল উৎপাদন করতে পারবে। তরুণ কৃষি উদ্যোক্তা তৈরি করে সমাজ থেকে বেকারত্ব দূরীকরণে ভূমিকা পালন করবে এই ফিল্ড স্কুল।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission