ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৩২৫ বছরের প্রাচীন চাপালিশকে স্মারক বৃক্ষ ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম
রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকায় ৩২৫ বছরের প্রাচীন চাপালিশ গাছ। ছবি: প্রতিনিধি

বহু কালের সাক্ষী হয়ে থাকা রাঙামাটি শহরের ডিসি বাংলোর সামনে অবস্থিত প্রায় তিনশত বছরের প্রাচীন চাপালিশ গাছটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে স্মারক বৃক্ষ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জেলাপ্রশাসক নাজমা আশরাফীর আবেদনের প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডিসি বাংলোর সামনের ৩২৫ বছরের প্রাচীন চাপালিশ গাছটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে স্বারক বৃক্ষ ঘোষণার জন্য ২০২৫ সালের ৭ ডিসেম্বর প্রধান বন সংরক্ষক বরাবর আবেদন করেন জেলাপ্রশাসক নাজমা আশরাফী।

আবেদনে উল্লেখ করা হয়, গাছটির স্থানীয় নাম ‘চাপালিশ’ (Artocarpus chama)। বৃক্ষটি Moraceae পরিবারের অন্তর্গত। গাছটির বয়স আনুমানিক ৩২৫ (তিনশত পঁচিশ) বছর যা অত্র রাঙামাটি পার্বত্য এলাকায় অবস্থিত অন্যতম সুপ্রাচীন বৃক্ষ। উক্ত বৃক্ষটির বুক সমান উচ্চতায় বেড় ২২ ফুট ২ ইঞ্চি এবং আনুমানিক উচ্চতা ৮০ ফুট। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী উক্ত বৃক্ষটি বন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

পরে জেলাপ্রশাসকের আবেদনের প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ১৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে। যেখানে উল্লেখ করা হয়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ এর ১৬ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন নিম্নোক্ত তফসিলে বর্ণিত চাপালিশ গাছকে সরকারি গেজেটে প্রকাশের তারিখ হতে 'স্মারক বৃক্ষ' হিসেবে ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনটি ২০ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রাচীন এই চাপালিশ গাছটিকে স্মারক বৃক্ষ ঘোষণায় এটি জাতীয় ঐতিহ্য হিসেবে পরিচিত লাভ করবে। বিষয়টিকে খুবই ইতিবাচক ও প্রশংসনীয় কাজ হিসেবে দেখছেন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজের নির্বাহী পরিচালক ফজলে এলাহী বলেন, এটি একটি অনন্য স্বীকৃতি। এই জনপদের প্রকৃতি ও ইতিহাসের সাক্ষী এই চাপালিশ গাছটির 'স্মারক বৃক্ষ' হিসেবে সরকারি স্বীকৃতি নিঃসন্দেহে চমৎকার একটি কাজ।

অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, ডিসি স্যার একসময় পরিবেশ মন্ত্রণালয়ের কাজ করেছেন। তিনি রাঙামাটি যোগদান করেই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে লিখেছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পচা ডিমের জন্য বেকারিতে ছিল ‘বিশেষ ব্যবস্থা’, জরিমানা লাখ টাকা
পচা ডিম দিয়ে খাদ্য প্রস্তুতের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
পচা ডিমের জন্য বেকারিতে ছিল ‘বিশেষ ব্যবস্থা’, জরিমানা লাখ টাকা
কুমিল্লায় ২২টি পূজামণ্ডপে ১৩ হাজার ২০০ কেজি চাল বিতরণ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২২টি পূজামণ্ডপের অনুকূলে প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ১৩ হাজার ২০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সব পূজামণ্ডপের সভাপতিদের মধ্যে এই চাল বিতরণ করা হয়। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চৌদ্দগ্রাম পৌরসভা সভাপতি জিএম তাহের পলাশী। চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, সহকারী প্রোগ্রামার তাহমিদ শাকিল, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সম্পাদক মাস্টার অনীল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বলরাম কর্মকারসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ। আরটিভি/টিআর
কুমিল্লায় ২২টি পূজামণ্ডপে ১৩ হাজার ২০০ কেজি চাল বিতরণ
রিহ্যাব সেন্টার থেকে ফিরে যে কাণ্ড ঘটালেন শোভন
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা পারুল বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও অভিযুক্ত ছেলের বাবা সরদার আলী। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে স্থানীয়দের সহায়তায় সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজি পলাশবাড়ী এলাকা থেকে অভিযুক্ত শোভনকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুত্তাকীন আলম শোভন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার বাবা-মা বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখার ব্যবস্থা করেন। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন এবং বিভিন্ন সময় মাদক গ্রহণ করতে থাকেন। এ অবস্থায় গত মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতর থেকে ছুরি বের করেন। এরপর তিনি প্রথমে তার মাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এ সময় শোভনের মাকে রক্ষা করতে তার বাবা সরদার আলীকে এগিয়ে যান। এতে তিনিও হামলার শিকার হন। পর শোভন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ছেলে পালিয়ে যান। পরে অনুসন্ধান ও সাঁড়াশি অভিযান চালিয়ে সদর উপজেলার হলোখানা এলাকার আরাজি পলাশবাড়ী থেকে মুত্তাকীন আলম শোভনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আরটিভি/টিআর
রিহ্যাব সেন্টার থেকে ফিরে যে কাণ্ড ঘটালেন শোভন
ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর...
জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলাম (৩০) অভাবের তাড়নায় প্রায় এক মাস আগে নিজের একটি কিডনি বিক্রি করেছেন। তবে তাতেও ঘোচেনি তার অভাব। ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।
ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর...
বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
আরও পড়ুন
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি, উপাচার্যকে স্মারকলিপি
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
বালির নিচে হারানো সমুদ্রে মিলল ৭ কোটি বছর আগের শিকারির জীবাশ্ম