খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ কিশোরের

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০২:৩৫ পিএম


খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ কিশোরের
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রংপুর মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো ও স্থানীয় একটি মাদরাসায় ৫ম শ্রেণিতে পড়তো।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীপুর মহানগীর কোনাবাড়ি এলাকায় পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ও পুলিশ গিয়ে বেলা ১১টার পর তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission