ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ঝিনাইদহে জামায়াত কর্মীদের হামলায় আহত বিএনপি কর্মীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপির কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ ওঠে, ওই সভায় বিএনপির কিছু কর্মী বাধা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে তরু মিয়াসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তরু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

নিহত তরু মিয়ার বাড়ি মাধবপুর গ্রামে। তিনি দীর্ঘ প্রায় দুই যুগ বিদেশে ছিলেন এবং পাঁচ মাস আগে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তার ছেলে শিপন রহমান স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী।

ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবু কালাম দাবি করেন, জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির অন্তত আটজন নেতা-কর্মী আহত হয়েছেন।

এদিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন তরু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর কন্টেইনারবাহী গাড়িতে আগুন
সাভারের আশুলিয়ায় বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর কন্টেইনারবাহী গাড়িতে আগুন
শ্রমিকদের অবরোধ ভাঙতে টিয়ারশেল নিক্ষেপ পুলিশের, কাভার্ড ভ্যানে আগুন
তৃতীয় দিনেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সাভারের আশুলিয়ায়। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকালে বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকেরা। এ সময় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকদের অবরোধ ভাঙতে টিয়ারশেল নিক্ষেপ পুলিশের, কাভার্ড ভ্যানে আগুন
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সৈয়দ হুমায়ুন কবির নামে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার একটি রেস্তোরাঁয় এ খুনের ঘটনা ঘটে। 
নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু: মির্জা আব্বাস
রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বিএনপি প্রার্থী এলিজা