শরীয়তপুরে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ০৬:৩৪ পিএম


শরীয়তপুরে পুকুরের পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
ছবি: আরটিভি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পুকুরে ডুবে শাহিনুর বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাসুদেবচাপ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শাহিনুর বেগম একই এলাকার শাহ জামালের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় ভাবে জানা যায়, ওই নারী মৃগী রোগী ছিলেন। মঙ্গলবার সকালে তিনি রান্নার জন্য কিছু মাছ কেটে সেগুলো ধুতে পুকুর ঘাটে নেমেছিলেন। এরপর থেকেই তাকে আর দেখতে পাননি স্বজনরা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তাদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission