বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ০৭:২৪ পিএম


বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ 
ছবি: আরটিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন নয়। কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না তারা বিচারও চায় না। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও বিচার শেষ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত জুলাই পদযাত্রা ও সমাবেশে এসব কথা বলেন তিনি।  

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠন মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission