ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
পানিসম্পদ মন্ত্রী -ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জন্য সরকার ১ হাজার ৬০০টি নারিকেল গাছ দিয়েছে। এছাড়া কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানো।

তিনি বলেন, সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে, তাদের মনোবল ও সাহস জোগাবে। কৃষকদের উচিত সরকারকে সহযোগিতা করা।

শনিবার (২৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের সদর উপজেলা পরিষদে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বনির্ভর আন্দোলনের সূচনা করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যেই আমরা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছি।

আরও পড়ুন

কৃষকদের উদ্দেশে তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের এলাকায় বছরে দুই থেকে ৪টি ফসল উৎপাদন হয়। তাই পরিকল্পিতভাবে কৃষিকাজ করতে হবে। কৃষকদের সুবিধার জন্য সরকারের উদ্যোগে খাল খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নত করা হচ্ছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন, এটি শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সেই জনপ্রিয় খাল খনন কর্মসূচির অংশ। খাল খনন কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন রকম সুফল পাচ্ছে জনগণ। খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি সঠিকভাবে প্রবাহিত হবে। ফলে রাস্তা নষ্ট এবং ভাঙবে না। এটা কৃষকের জন্য উপকারী হবে।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
আরও পড়ুন
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’