ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে তথ্য প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে তথ্য প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

জনসেবার মান, চলমান চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সার্বিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শনিবার (২৫ জুলাই) আকস্মিকভাবে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। পাশাপাশি, প্রান্তিক জনগণের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন

উল্লেখ্য, ৫১ শয্যাবিশিষ্ট নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি ডিও লেটার (আধা সরকারি পত্র) প্রদান করেছিলেন। এরই প্রেক্ষিতে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি আদেশ জারি করে।

হাসপাতালের অবকাঠামোগত ও সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি তথ্য প্রতিমন্ত্রীর এমন আকস্মিক ও জনমুখী পরিদর্শনের ফলে সেবার মানের অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে মনে করছেন এলাকাবাসী। জনকল্যাণমুখী এই পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাগুরায় যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন: লুণ্ঠিত সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১১
মাগুরায় বহুল আলোচিত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন (৩৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সোনার বার উদ্ধার এবং হত্যার মূল পরিকল্পনাকারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরায় যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন: লুণ্ঠিত সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১১
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয় গ্রেপ্তার
কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয় গ্রেপ্তার
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
পাবনার ঈশ্বরদীতে ৪ বছরের শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
বিএনপি সরকারের আমলেই শরীয়তপুর হয়ে কুয়াকাটা যাবে রেললাইন: হুইপ অপু
বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বিএনপি সরকারের আমলেই শরীয়তপুর হয়ে কুয়াকাটা যাবে রেললাইন: হুইপ অপু
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
আরও পড়ুন
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
ময়মনসিংহে ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী