টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৩:২৬ পিএম


টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহীত

টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনগামী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার এসআই মোজাম্মেল হক।

নিহত মাহফুজুর রহমান (২১) বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। 

বিজ্ঞাপন

তিনি টঙ্গী পূর্ব থানাধীন ব্লু-ফ্যাশন কারখানায় কাজ করতেন।

জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টায় আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনাকল্যাণ ভবনগামী নামার সংযোগ রাস্তার মাঝামাঝি সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছানো মাত্র অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মাহফুজুর রহমানকে আক্রমণ করে। এ সময় তার ডান পায়ের উরুর পেছনে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে তারা।

বিজ্ঞাপন

ঘটনার সময় ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে আহত অবস্থায় অটোরিকশায় তুলে দিলে চালক তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মাহফুজুর রহমান মারা যান।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভিকটিমের ব্যাগ যেহেতু সঙ্গে পাওয়া গেছে তাই ছিনতাই নাকি অজ্ঞাত কোনো কারণে তিনি নিহত হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission