ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় তেল মজুদের দায়ে দুজনের কারাদণ্ড

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
মুদি দোকানে মজুদ তেল তল্লাশি : ছবি আরটিভি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে এক অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ এবং ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুল হক।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিহুদা বাজারে অভিযান চালানো হয়। এ সময় আতিয়ার রহমানের একটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে একই অভিযানে পিয়াস ফিলিং স্টেশনেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে দায়িত্বরত ম্যানেজার নজরুল ইসলামকে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে অভিযুক্ত করা হয়। পরে তাকে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, অবৈধভাবে মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
ছাত্রদল নেতার গায়ে গরম পানি ঢেলে দিলেন আওয়ামী লীগ কর্মী
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই আ. লীগ নেতা পুলিশের হাতে ধরা
চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনতাই