খাটের ওপর পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৭:২৫ পিএম


খাটের ওপর পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ
ছবি: আরটিভি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাকিব হাসান (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিব হাসান ওই এলাকার মো. আব্দুস ছালামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের চাচা রফিকুল ইসলাম জানান, নিহত রাকিবের বাবা-মা ঢাকায় একটি খামারে কাজ করেন। রাকিবও সেখানেই থাকতেন। ঈদের আগে বাড়িতে এসে এরপর আর ঢাকায় ফিরে যাননি। বাড়িতে সে একাই থাকত এবং নিজেই রান্নাবান্না করে খেত। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে রাকিবের ফুফু ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন তা খোলা। ঘরে ঢুকে খাটের ওপর রক্ত এবং বালিশে ঢাকা অবস্থায় মুখ দেখতে পান।

এরপর বালিশ সরিয়ে দেখেন, রাকিবের গলাকাটা মরদেহ পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ছেলেটা এমনিতে ভালোই ছিল। তবে রাত-বিরাতে দেখতাম বন্ধুবান্ধব নিয়ে ঘরে আড্ডা দিত। এদের মধ্যে সন্দেহজনক কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত হত্যাকারী বেরিয়ে আসবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মরদেহের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রদিয়ে দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission