ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
গ্রেপ্তার হাফিজুর রহমান : ছবি আরটিভি

নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলা সানের বাড়ি গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

আরও পড়ুন

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন, এ সময় সানের বাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামে অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পায় পুলিশ। অপর আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান ওসি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে।
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
আরও পড়ুন
পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন
নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫
বাংলাদেশি আদর্শ নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০