চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে: নাহিদ ইসলাম

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৬:৫০ এএম


চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে: নাহিদ ইসলাম
ছবি: আরটিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা চেয়ারের পরিবর্তন চাইনি, চেয়েছি সিস্টেমের পরিবর্তন। কিন্তু পুরাতন বন্দোবাস্তের মাধ্যমে যারা ক্ষমতায় আসতে চান তাদের সেই ইচ্ছা পূরণ হবে না। তারা যদি এখনও সংস্কারের পথে না আসেন, তাহলে ক্ষমতায় আসার পথ বন্ধ হবে। 

বিজ্ঞাপন

শনিবার (১২ জুলাই) রাতে বাগেরহাটের রেলরোডে পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজদের এ দেশে ঠাঁই দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবসময় পাশে থাকবে। 

বিজ্ঞাপন

বিগত সময়ে বাগেরহাটের কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে নাহিদ বলেন, এক সময় বাগেরহাট ছিল বিশ্বের মধ্যে সেরা খলিফাতাবাদ। আজ সেটার করুণ দশার জন্য বিগত সরকারের লুটপাট দায়ী।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আইয়ামে জাহিলিয়াতের মতো মানুষ হত্যা করার জন্য জুলাই আন্দোলন হয়নি। আবরার ফাহাদ ও বিশ্বজিতের খুনিদের মতো সোহাগের খুনিদেরও এ দেশে স্থান হবে না। যারা শেখ হাসিনার মতো একটি নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চান, আমরা তা হতে দেবো না। 

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারা প্রমুখ। এ ছাড়াও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনুবা জাবিন, মেসবাহ কামাল, ডা. মনিরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, প্রধান সমন্বয়কারী সৈয়াদ মোরশেদ আনোয়ার, যুগ্ম সমন্বয়কারী মো. শফিউল্লাহ, আবিদ আহমেদ, জেলা সদস্য লাবীব আহমেদ, আল আমিন খান সুমন, অ্যাডভোকেট আল আমিন, অ্যাড. জান্নাতুল বাকিসহ জেলা বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রামপাল উপজেলার ফয়লাহাটে এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে ঐতিহাসিক ষাটগুম্বুজ মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন তারা। পরে রেলরোডে পথসভায় যোগ দেওয়ার আগে তারা ভিআইপি মোড় থেকে হেটে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। রাত সাড়ে ৯টার দিকে পথসভা শেষে তারা পিরোজপুরের উদ্যেশ্যে রওনা হন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission