আকস্মিক সরকারি দপ্তর পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৭:০৯ পিএম


আকস্মিক সরকারি দপ্তর পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি ও দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য তিনি এ পরিদর্শন করেন। 

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি সিংগাইর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি একাধিক দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও অফিসের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

আরও পড়ুন

পরিদর্শনকালে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহান ও সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনসহ অধিকাংশ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়েই নিজ নিজ কর্মস্থলে উপস্থিত ছিলেন এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন।

বিজ্ঞাপন

পরে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহানের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা ও সময়নিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহান বলেন, মাননীয় প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব পালনে আরও সচেতনতা ও উদ্দীপনা সৃষ্টি হবে। আমরা সব সময়ই সরকারি নির্দেশনা অনুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission